প্রথম বিভাগ হ্যান্ডবল লিগের ফলাফল
হ্যান্ডবল মাঠে মঙ্গলবার ব্যাকট্রল প্রথম বিভাগ হ্যান্ডবল (পুরুষ) লিগে জয় পেয়েছে ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘ ও প্রাইম স্পোর্টিং ক্লাব।
প্রথম খেলায় ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘ ৩৭-১৪ গোলে সতীর্থ ক্লাবকে হারায়। বিজয়ী দলের ফারুক ১২ এবং মামুন দশ গোল করেন।
অপর খেলায় প্রাইম স্পোর্টিং ক্লাব ১৮-৮ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। বিজয়ী দলের আরিফ এবং খালেক চারটি করে গোল করেন।
