দ্বিতীয় বিভাগ ফুটবলে পিডব্লিউডি’র জয়
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারিয়েছে বাসাবো তরুণ সংঘকে।
বিজয়ী দলের হয়ে দু’টি গোল করেন সজল ও ফারুক।
বিজি প্রেস এবং জুরাইন জনতা ক্লাবের মধ্যকার দিনের অপর খেলাটি ১-১ গোলে ড্র হয়। বিজি প্রেসের দিলীপ কুমার এবং জনতা ক্লাবের আব্দুল আজিজ গোল করেন।
