২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স ভিত্তিক ক্রিকেটে হানিফের ডাবল সেঞ্চুরি

অনুর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা মহানগর অঞ্চলের খেলায় মঙ্গলবার হানিফ হোসেনের অনবদ্য ডাবল সেঞ্চুরির সুবাদে নবীন সংঘ নির্ধারিত ৫০ ওভারে ৫০৩ রানের পাহাড় গড়ে গুলশান ইয়ূথ ক্লাবের বিরুদ্ধে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

হানিফের জোড়াশতকের ইনিংসটি ১৪৭ বল, ২১টি বাউন্ডারি এবং দশটি ছক্কার মাধ্যমে সাজানো ছিল। বড় স্কোর গড়ার পাশাপাশি ২৪৪ রানের বড় জয়ও পেয়েছে নবীন সংঘ। গুলশান ইয়ূথ ২৫৯ রানে অলআউট হয়।

তৃতীয় উইকেট জুটিতে হানিফ এবং আসাদুজ্জামান ২৯৪ রান যোগ করেন। আসাদুজ্জামানও হাঁকিয়েছেন সেঞ্চুরি। ৮৩ বলে ১৪টি চার এবং ছয়টি ছক্কার সাহায্যে ১১৯ রান করেন তিনি। এছাড়া আশরাফুজ্জামান মাত্র ৩১ বলে ছয়টি বাউন্ডারি এবং সাতটি ছক্কার মাধ্যমে করেন ৭৭ রান। মনির হোসেন সাত বলে ছয়টি বিশাল ছক্কার সহায়তায় ৩৭ রান করেন।