২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরের পূর্বে ঘরোয়া ক্রিকেট ম্যাচে গাঙ্গুলীর সহজ হাফ সেঞ্চুরি

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বুধবার এক ঘরোয়া ম্যাচে একটি সহজ হাফ সেঞ্চুরি করে নিজের ফর্ম নিশ্চিত করেছেন। পাকিস্তান সফরের পুর্বে নির্বাচকদের নির্দেশে তিনি এই ম্যাচ খেলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 05:20 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

কলকাতায় রনজি ট্রফি চ্যাম্পিয়নশিপ ম্যাচে বেঙ্গল দলের হয়ে তামিল নাড়–’র বিপক্ষে খেলতে নেমে ৯টি বাউন্ডারী হাঁকিয়ে তিনি ৫৯ রানের একটি সর্বোচ্চ স্কোর গড়েন।

বাজে ব্যাটিং এবং রঞ্জি ট্রফিতে নির্বাচকদের নির্দেশ মতো ম্যাচ না খেলায় তিনি নির্বাচকদের কাছে অবহেলার শিকার হন ।

শ্রীলংকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বাদ পড়ার পর থেকেই গাঙ্গুলী বিতর্কের মধ্যবিন্দুতে চলে আসেন। তবে চলতি মাসে পাকিস্তান ট্যুরের জন্য তাকে পুনরায় আমন্ত্রণ জানানো  হয়েছে।

এদিকে মঙ্গলবার তামিল নাড়–র বিপক্ষে তিনটি উইকেট পেলেও গাঙ্গুলীকে পিচে দৌড়াবার কারণে দুবার সাবধান করা হয়েছে ।

পাকিস্তানের বিপক্ষে ভারত তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। লাহোরে ১৩ জানুয়ারি হতে প্রথম টেস্ট শুরু হচ্ছে।