প্রথম বিভাগ হ্যান্ডবলের সুপার ফোরে ভ্রাতৃত্ব এবং মেনজিসের জয়
ব্যাকট্রল প্রথম বিভাগ হ্যান্ডবল লিগের সুপার ফোরে বুধবার জয় পেয়েছে ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘ এবং মেনজিস ক্রীড়া চক্র।
হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত প্রথম খেলোয় ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘ ৩৯--১৯ গোলে হারায় মনসুর স্পোর্টিং ক্লাবকে। প্রথমার্ধে বিজয়ী দল ১৮--৯ গোলে এগিয়ে ছিল। ভ্রাতৃত্ব সংঘের ফারুক ও রুবেল যথাক্রমে ১১ ও নয় গোল করেন। মনসুর স্পোর্টিংয়ের পক্ষে চাঁন মিয়া দশ গোল করেন।
দিনের অপর খেলায় প্রাইম স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৩১--১৩ গোলে জয় পায় মেনজিস ক্রীড়া চক্র। বিজয়ী দলের আসাদ দশ, ফারুক ছয় এবং দেলোয়ার পাঁচ গোল করেন। প্রাইম স্পোর্টিংয়ের হয়ে খালেদ একাই করেন আট গোল।
