আসন্ন পাক-ভারত সিরিজ উপলক্ষে পাকিস্তান ১০,০০০ ক্রিকেট ভিসা ইস্যু করবে
পাকিস্তান সরকার আসন্ন পাক-ভারত সিরিজ উপলক্ষে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেটভক্তদের জন্য ১০,০০০ ভিসা প্রদান করবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর চেয়ারম্যান শাহরিয়ার খান।
শাহরিয়ার খান বলেন, “ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য ৮,০০০ ভিসা এবং অন্যান্য দেশের ভক্তদের জন্য - যারা ইন্টারনেটের মাধ্যমে টিকিট গ্রহণ করবে তাদের জন্য আরও ২,০০০ ভিসা প্রদান করা হবে। আসন্ন পাক-ভারত সিরিজ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা ম্যাচ দেখতে আগতদের জন্য সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার ব্যবস্থা করে চলেছি।”
তিনি আরও স্পষ্টভাবে জানিয়েছেন, এই ভিসাসমূহ ‘নন-পুলিশ রিপোটিং ভিসা’। অথাৎ ভিসাপ্রাপ্তরা স্থানীয় পুলিশের কাছে রিপোর্ট করতে পারবে না।
সাধারনত ভারতীয় ও পাকিস্তানি জনগণ সীমানা পার হয়ে এক দেশ থেকে অন্য দেশে গেলে স্থানীয় পুলিশকে জানিয়ে যায়।
