২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনে সাফিন, নাডেল ও আগাসির খেলা নিয়ে সংশয়

বর্তমান চ্যাম্পিয়ন মারাত সাফিন এবং রাফায়েল নাডেল উভয়ই ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে শুরু হবে ১৬ জানুয়ারি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 10:02 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

সাফিন এখনও হাঁটুর ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেননি।

অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ তাদের ওয়েব সাইটের মাধ্যমে জানায়, “সাফিন নিজের পক্ষে যতটা সম্ভব চেষ্টা করছেন। কিন্তু মনে হয় এবার বিস্ময়কর ব্যাপার ছাড়া টুর্নামেন্টে তার অংশ নেওয়া অসম্ভব।”

এদিকে নাডেলের কোচ টনি নাডেল জানান, দ্বিতীয় বাছাই নাডেলের কাফ মাসেলে টান পড়ায় অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টে তার অংশ নেওয়া নিয়ে সংশয় রয়েছে। 

নাডেল গত সপ্তাহে সিডনি ওপেন টুর্নামেন্টে থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

এদিকে অস্ট্রেলিয়ান ওপেনে অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বী আন্দ্রে আগাসির খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তিনি গোড়ালির ইনজুরিতে ভুগছেন।