গিভসের হাফ-সেঞ্চুরির কারণে সিডনি টেস্ট জয়ের স্বপ্ন দেখছে প্রোটিয়াসরা
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ দিনে প্রোটিয়াস ব্যাটসম্যান হার্শেল গিভসের দুর্দান্ত ৬৭ রান দক্ষিণ আফ্রিকা ম্যাচ জয়ের স্বপ্ন দেখাতেই পারে।
কিন্তু প্রোটিয়াসদের বাঁধা হয়ে দাড়িয়েছে খারাপ আবহাওয়া। দক্ষিণ আফ্রিকা ১৮৬ রানে এগিয়ে আছে, হাতে রয়েছে সাত উইকেট।
চতুর্থ দিনে মাত্র দুই সেশনে ২০ দশমিক তিন ওভার খেলা হয়েছে। দক্ষিণ আফ্রিকা পূর্বের দিনের ৯০ রান নিয়ে খেলতে নামে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যেকার তৃতীয় টেস্টটি বারবার বৃষ্টির কারণে বাধার সম্মুখিন হয়।
চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার পর অসি অভিজ্ঞ ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা সিরিজে চতুর্থবারের মত প্যাভিলিয়ানে ফেরান প্রোটিয়াস দলনেতা গ্রায়েম স্মিথকে।
মাঠে এসে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন হার্শেল গিভস। ব্রেট লী ও ম্যাকগ্রার একটি ওভারে তিনি দু’টি করে বাউন্ডারি হাঁকান। তবে এর মাঝে তাকে প্যাভিলিয়ানে ফেরানোর সুযোগ নষ্ট করে অসিরা। তিনি মাত্র ৫৮ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তাকে রান আউট করেন হগ।
এলবো ইনজুরির কারণে নিজের স্ট্রোক খেলতে কিছুটা বেগ পেতে হয় জ্যাক ক্যালিস। ক্রিজে রয়েছেন জ্যাক ক্যালিস ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অ্যাশওয়েল প্রিন্স।
