২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৮৭ রান

প্রোটিয়াস অধিনায়ম গ্রায়েম স্মিথ সিডনী টেস্টে দলীয় ১৯৪/৬ স্কোর গড়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করার পর অস্ট্রেলিয়া পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত এক উইকেটে ৩১ রান করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 09:04 AM

Updated : 26 Apr 2022, 03:19 PM

জয়ের জন্য অসিদের প্রয়োজন আরো ২৫৬ রান।

পঞ্চম দিনে প্রোটিয়াস বোলারদের ৬৪ ওভার বোলিং করতে হবে। তাদের লক্ষ্য থাকবে অসিদের বাকি নয়টি উইকেটের পতন ঘটিয়ে সিরিজে সমতা ফেরানো। খবর বিভিন্ন বার্তসংস্থার।

চতুর্থ দিনের ৯৪/৩ স্কোরের সাথে আরও ২০ ওভার খেলে ১০০ রান যোগ করে প্রোটিয়াসরা। প্রোটিয়াস অলরাউন্ডার জ্যাক ক্যালিস হাফসেঞ্চুরি পূর্ন করার পর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তাছাড়া শন পোলক অপরাজিত ২৬ এবং অ্যাশওয়েল প্রিন্স ১৮ রান করেন।

মধ্যাহ্ন বিরতির আগে অস্ট্রেলিয়া ১২ ওভার ব্যাটিং করে।

অসিদের দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাত হানেন প্রোটিয়াস ফাস্ট বোলার ল্যাঙ্গাভেল্ট। তার দুর্দান্ত সুইং বল অসি ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের মিডউইকেটে গিয়ে আঘাত হানে। ল্যাঙ্গার ২০ রান করেন।