২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সাঁতার প্রতিযোগিতা শনিবার শুরু

শনিবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী কেয়া কসমেটিকস জাতীয় সাঁতার প্রতিযোগিতা ২০০৫।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

শনিবার সকাল নয়টায় মীরপুরস্থ জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্দোধন করা হবে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম হাসান আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী, বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ জুট মিলসের প্রায় চারশতাধিক সাঁতারু এ প্রতিযোগিতায় অংশ নেবেন।

৪ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান এবং কেয়া কসমেটিকস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পাঠান।