সিসিডিএম কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার ঢাকা মহনগর ক্রিকেট কমিটির (সিসিডিএম) সদস্য সচিব ও পাঁচ সমন্বয়কারীর নাম ঘোষণা করেছে।
এর আগে সিসিডিএম’র চেয়ারম্যান হিসেবে খন্দকার জামিলউদ্দিনের নাম ঘোষণা করা হয়।
বিসিবি বৃহস্পতিবার এর সদস্য সচিব হিসেবে জামিল এ সাত্তারের নাম ঘোষণা করে। এছাড়া পাঁচ সমন্বয়কারী হলেন-হাসিব উদ্দিন (প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ), কাজী তাবারুকুল ইসলাম (প্রথম বিভাগ ক্রিকেট লিগ), সৈয়দ আলী আশরাফ আসাফ (দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ), নাজমুল কবির শান্ত (তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ) এবং শফিকুর রহমান (বাছাই ক্রিকেট লিগ)।
