আন্তঃবাহিনী ক্রীড়ায় সেনাবাহিনীর শিরোপা অক্ষুন্ন
বাংলাদেশ সেনাবাহিনী বুধবার বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সমাপ্ত আন্তঃবাহিনী ক্রীড়া প্রতিযোগিতায় চাকতি নিক্ষেপে জাতীয় রেকর্ড গড়ার মধ্য দিয়ে শিরোপা নিজেদের ঘরে নিয়ে গেছে।
চারদিন ব্যাপী প্রতিযোগিতায় সেনাবাহিনী ১৯টি স্বর্ন, ১৭টি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ পদক নিয়ে শিরোপা অক্ষুন্ন রাখে। তিনটি স্বর্ণ, চারটি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ হয়েছে নৌবাহিনী।
চাকতি নিক্ষেপে সেনাদলের আজহারুল ইসলাম ৪৪ দশমিক ০৬ মিটার দুরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েন।
প্রতিযোগিতায় দু’টি করে স্বর্ন পদক জয় করে যৌথভাবে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন সেনাবাহিনীর রফিকুল ইসলাম ও মুজাহিদ খান।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন ইউ আহমেদ।
