কর্পোরেট ক্রিকেট লিগের ১২টি দল চূড়ান্ত
অবশেষে গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের ১২টি চূড়ান্ত হয়েছে।
শেষ দল হিসেবে ওরিয়েন্টাল গ্রুপ বুধবার লিগে নিজেদের নাম অন্তর্ভুক্ত করলে ১২টি দল চুড়ান্ত হয়। ৫ অক্টোবর থেকে সারাদেশ ব্যাপী শুরু হবে কর্পোরেট ক্রিকেট লিগ।
এর আগে বিজিএমইএ ও প্যান প্যাসিফিক সোনারগাঁও লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলে দল সংকটে পড়ে লিগ কমিটি। তবে কমিটি শেষপর্যন্ত দু’টি নতুন কর্পোরেট হাউসকে লিগে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়।
কর্পোরেট লিগ কমিটির সদস্য সচিব আলী হোসেন জানান, তিনদিন ব্যাপী খেলোয়াড়দের দলবদল শেষ হয়ে গেলেও ওরিয়েন্টাল গ্রুপ লিগ শুরু হওয়ার আগে খেলোয়াড় দলভুক্ত করতে পারবে।
তিনি আরও জানান, যেহেতু ওরিয়েন্টাল গ্রুপ তাদের খেলোয়াড় তালিকায় পুলভুক্ত খেলোয়াড় মনিরের নাম অর্ন্তভুক্ত করেছে সেহেতু তারা মনিরকে দলভুক্ত করতে পারবে।
পুলের আরেক খেলোয়াড় স্পিনার এনামুল হক জুনিয়র মঙ্গলবার শেষমুহূর্তে লিগের আরেক নতুন দল বাংলা ক্যাটের হয়ে সাইন করেন।
কর্পোরেট লিগের গ্রুপিং:
গ্রুপ এ : যমুনা ব্যাংক, বেক্সিমকো গ্রুপ, মেট্রো রিয়েল এস্টেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অ্যাকমি ল্যাবরেটরিজ এবং ওরিয়েন্টাল গ্রুপ।
গ্রুপ বি : আরাফ অ্যাপারেলস, বাংলা ক্যাট, এমএম ইস্পাহানী লিমিটেড, সিকিউরিটি এয়ার এক্সপ্রেস, গাজী ট্যাংক ক্রিকেটারস এবং ইপিলিয়ন গ্রুপ।
