২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি স্টেডিয়ামে ইনজি’র গাড়ি রাখার জায়গা হলো না

লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে গাড়ি রাখতে গিয়ে বাধার মুখে পড়েন পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল হক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 02:29 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

নিরাপত্তা রক্ষীদের এই খবরদারির মুখে প্রচণ্ড বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তাকে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাকিস্তানের দি নিউজ পত্রিকা জানায়, নিরাপত্তা রক্ষীরা সরাসরি ইনজামামকে জানিয়ে দেয় যে, এখানে গাড়ি রাখা চলবে না। উর্ধ্বতন কর্তৃপক্ষের কড়া নির্দেশ আছে যেন স্টেডিয়াম প্রাঙ্গনে কোন খেলোয়াড় গাড়ি রাখতে পারবে না।

ইনজামাম পকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের সাথে সাক্ষাৎ করতে আসলে অনাকাঙ্খিত এ ঘটনা ঘটে।