২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় গ্রামবাসীদের সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ ৪০ জন আহত, ১৫টি দোকান ভাংচুর, লুটপাট

ফুটবল খেলাকে কেন্দ্র করে সোমবার রাতে যশোরের শার্শা উপজেলার হাড়িখালি বাজরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দুই পুলিশসহ ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এসময় উভয় পক্ষের বোমাবাজি, ১৫টি দোকান ভাংচুর এবং ব্যাপক লুটপাটের ঘটনায় এলাকায় ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গ্রামবাসীদের অনেকেই নতুন করে সংঘর্ষের আশঙ্কায় গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে অন্যত্র।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, রোববার বিকেলে হাড়িখালি বাজারে দেউলি স্কুল মাঠে হাড়িখালি ও দেউলি গ্রামবাসীর মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে রেফারি হাড়িখালি টিমের একজন খেলোয়াড়ের ফাউল ধরলে ওই খেলোয়াড় রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এসময় দেউলি টিমের সমর্থকরা আকস্মিকভাবে প্রতিবাদি খেলোয়াড়ের ওপর হামলা চালালে দু পক্ষের সমর্থকদের মাঝে ভয়াবহ সংঘর্ষ বাধে।

খবর পেয়ে এলাকায় বিভিন্ন মোড়ল মাতব্বরা বিষয়টি নিস্পওির জন্যে ঘটনাস্থলে গিয়ে আগামী শুক্রবার মিমাংসার দিন তারিখ ধার্য্য করে।

সোমবার চেয়ারম্যান নুরুজ্জামানের নেতৃত্বে পার্শ্ববর্তি তিন গ্রামের লোকজন গিয়ে হামলা চালায় হাড়িখালি বাজারে। শুরু হয় দু’পক্ষেরে মাঝে ভয়াবহ রক্তক্ষয়ি সংঘর্ষ। সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার জিল্লুর রহমান এবং দুই থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শার্শা থানা পুলিশ কনস্টবল জামাল উদ্দিন ও আ. মান্নান এসময় মারাত্মক আহত হয়। আহত অন্যদের মধ্যে আমিরুল, মহালউদ্দিন, শিপন, মখলেছ, কাওছার, হোসেন, মিজান, নুর ইসলাম, মাসুম বিল্লাহ-এদের অবস্থা আশঙ্কাজনক।