দক্ষিণ আফ্রিকা সফরে নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়লেন কের্য়ানস
নিউজিল্যান্ডের একদিনের ক্রিকেট দল থেকে বাদ পড়লেন স্বনামধন্য অল রাউন্ডার ক্রিস কের্য়ানস।
দক্ষিণ আফ্রিকাতে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ সিরিজ খেলার জন্য সোমবার নিউজিল্যান্ড দলের নাম ঘোষণা করা হয়।
কোচ জন ব্রেচওয়েল বলেন, ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচ সিরিজের স্কোয়াড থেকে ৩৫ বছর বয়সী কের্য়ানস বাদ পড়ার অর্থ এই নয় যে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে। তার ফিটনেসের অভাবেই এই সফর থেকে তাকে বিরত রাখা হয়েছে।
জন বলেন, “দলে অর্ন্তভূক্ত না হওয়ার ব্যাপারে আমি কের্য়ানসের সাথে আলোচনা করেছি এবং ফিরে আসতে হলে কি করা উচিৎ সে ব্যাপারে মতবিনিময় হয়েছে। কেয়ার্নস ২০০৭ সালের বিশ্বকাপ ফাইনালে খেলার আশা ব্যক্ত করেছেন। সেজন্য তাকে শারীরিক সক্ষমতা অর্জন করতে হবে। গ্রীষ্মের শেষের দিকে তার আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।”
কের্য়ানসের জায়গায় দলে অর্ন্তভূক্ত হয়েছেন জেসম ফ্রাঙ্কলিন।
