ইংল্যান্ডে খেলতে এসে আট জিম্বাবুয়ের ফুটবলার নিরুদ্দেশ
ব্রিটেনে খেলা শেষে জিম্বাবুয়ের আটজন ফুটবলার আর দেশে ফিরে যায়নি। তারা অবৈধভাবে ইংল্যান্ডে থেকে যাওয়ার জন্য আত্মগোপন করেছে বলে ধারণা করা হচ্ছে।
অবজারভার পত্রিকা জানায়, নিরুদ্দেশ হওয়া কয়েকজন খেলোয়াড়ের বেশ নাম ডাক রয়েছে। নিজ দেশে তারা বেশ প্রতিষ্ঠিত এবং তারকাখচিত। নর্থান ইংল্যান্ডের ব্রাডর্ফোডে খেলা শেষ করে খেলোয়াড়রা উধাও হয়ে যায়। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে জিম্বাবুয়েগামী বিমানের চেক ইন করার পর দু’জন নিরুদ্দেশ হয়ে পড়ে। জিম্বাবুয়ের রাষ্ট্র পরিচালিত হেরাল্ড পত্রিকায় একই সংবাদ পরিবেশন করা হয়।
আইন প্রয়োগকারী সংস্থা ব্রিটেনে নিরুদ্দেশ হয়ে যাওয়া ব্যক্তিদের চিহিৃত করা, খোঁজে বের করা এবং দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।
জিম্ববুয়ে ফুটবল সংস্থার এক কর্মকর্তা জানান, কয়েকজন খেলোয়াড় এবং কর্মকর্তা নির্দ্দিষ্ট বিমানে দেশে ফিরে না এসে লন্ডনে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় আমরা বিরক্ত। যা অত্যন্ত অমর্যাদাকরও।
