আন্তঃবাহিনী ক্রীড়ায় সেনাবাহিনীর প্রাধান্য
বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রোববার থেকে শুরু হওয়া আন্তঃবাহিনী ক্রীড়া প্রতিযোগিতার প্রথমদিন সেনাবাহিনী চারটি স্বর্ণপদক জিতে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠিত করেছে।
প্রতিযোগিতার ২০০ মিটার দৌড়ে মাসুদুল করিম, ১৫০০ মিটার দৌড়ে মোজাহিদ খান, ১১০ মিটার হার্ডলসে শহিদুল ইসলাম এবং শটপুটে মোজাফফর স্বর্ণপদক লাভ করেন।
তিনদিন ব্যাপী প্রতিযোগিতার ২২টি ইভেন্টে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রায় ৮২ জন ক্রীড়াবিদ অংশগ্রহন করছেন।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন এবং খেলাশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার কমোডর জিয়াউর রহমান।
