এশিয়া হকি সিরিজে অংশে নিবে ভারত
এশিয়া হকি লীগে যোগদানের জন্য পাকিস্তানের প্রস্তাবে সারা দিয়েছে ভারত। পাকিস্তানে চারজাতি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া এবং কোরিয়া।
পাকিস্তান হকি ফেডারেশনের বাণিজ্যিক পরিচালক সরদার নাভিদ হায়দার তার ভারতীয় প্রতিপক্ষ রতন বসুর সাথে আলাপকালে দু’দেশের সিরিজ ম্যাচ নিয়ে আলোচনা করেন এবং ২০০৬ সালের জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহে ভারতীয় প্রিমিয়ার লীগ হকি শুরু হওয়ার সময় পাকিস্তানী খেলোয়াড়রা যাতে সহজলভ্য হয় সে ব্যপারেও দৃষ্টি দেন।
পাকিস্তান হকি ফেডারেশনের প্রস্তাব অনুযায়ী পাক-ভারত সিরিজের ৮টি ম্যাচ ১৩-২৮ ফেব্রুয়ারীর মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়া ভারতীয় পক্ষের দাবি অনুযায়ী ১০ জন পাকিস্তানী খেলোয়াড় যাতে ভারতে লীগ খেলায় অংশ নিতে পারে সেব্যাপারে আশ্বাস দেন হায়দার।
হায়দার জানান, এশিয়ান লীগে খেলতে কোরিয়া এবয় মালয়েশিয়া যদি রাজী হয় তাহলে চীন এবং জাপানও এত যোগ দিতে পারে। এরফলে এশিয়ান হকি শক্তিশালী হয়ে উঠবে। প্রস্তাবিত লীগটি রোটেশন পদ্বতিতে হবে এবং নতুন ভাবনা হিসেবে লীগটির উদ্বোধনী ইভেন্ট ভারতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
