২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবলের চূড়ান্ত পর্বে কাচারীপাড়া স্পোর্টিং ক্লাব

নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের চুড়ান্ত পর্বে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিয়েছে জামালপুরের কাচারীপাড়া স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

শনিবার জামালপুর স্টেডিয়ামে কাচারীপাড়া ক্লাব এক গোলে নওগাঁর প্রবাহ ক্লাবকে হারিয়ে চুড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে।

খেলার ১৯ মিনিটে বিজয়ী দলের পক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ঢাকার প্রিমিয়ার লিগে আরামবাগের হয়ে খেলা উগান্ডার স্ট্রাইকার প্যাটট্রিক মাবাজিয়ারা।

কাচারীপাড়া স্পোর্টিং ক্লাব এবং রাঙ্গামাটি মোহামেডান স্পোর্টিং ক্লাব অন্য চারটি জোনাল চ্যাম্পিয়নের সাথে চুড়ান্ত পর্বে খেলবে। বাকি চারটি জোনাল চ্যাম্পিয়ন রোববারই নির্ধারিত হয়ে যাবে। জাতীয় ফুটবলের চুড়ান্ত পর্বে ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেড সরাসরি খেলবে।

এদিকে শুক্রবার ফরিদপুর স্টেডিয়ামে কুষ্টিয়া ক্রিসেন্ট ক্লাব এবং মুন্সীগঞ্জ নবনবীন ক্লাবের মধ্যেকার ম্যাচের মাঝপথে ক্রিসেন্ট ক্লাব খেলতে অস্বীকৃতি জানালে মুন্সীগঞ্জের নবনবীন সমাবেশ ক্লাবকে বিজয়ী ঘোষনা করা হয়। সে সময় ক্রিসেন্ট ক্লাব ১-০ গোলে পিছিয়ে ছিল।

খেলতে অস্বীকৃতি জানানোর অপরাধে ক্রিসেন্ট ক্লাবকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।