স্কুল ফুটবলের সেমিতে রায়েরবাজার ও এমারত হোসেন উচ্চ বিদ্যালয়
প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে রায়েরবাজার উচ্চ বিদ্যালয় এবং এমারত হোসেন উচ্চ বিদ্যালয়।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রায়েরবাজার এবং এমারত হোসেন যথাক্রমে গভ: ল্যাবরেটরি এবং খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উঠে যায়।
প্রথম খেলায় রায়েরবাজার উচ্চ বিদ্যালয় ৬-১ গোলে হারায় গভ: ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়কে। বিজয়ী দলের মোহাম্মদ রাকিব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
অপর ম্যাচে এমারত হোসেন উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে হারায় খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয়কে। এমারত হোসেন বিদ্যালয়ের ইমরান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
