২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দল হিসেবে জাতীয় ফুটবলের চুড়ান্ত পর্বে রাঙ্গামাটি মোহামেডান

নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবলের চুড়ান্ত পর্বে প্রথম দল হিসেবে নাম লিখিয়েছে রাঙ্গামাটি মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বৃহস্পতিবার জোনাল ফাইনালে রাঙ্গামাটি মোহামেডান এক গোলে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চুড়ান্ত পর্ব নিশ্চিত করে। বিজয়ী দলের পক্ষে দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন ইদ্রিস।

এছাড়া এদিন আরও পাঁচটি দল-মাগুরা জননী সেবা সংঘ, খুলনা টাউন ক্লাব, নওগাঁ প্রবাহ ক্লাব, বাংলাদেশ সেনাবাহিনী ও ফেনী সকার ক্লাব নিজ নিজ খেলায় জয়ী হয়ে জোনাল ফাইনালে উঠেছে।

জামালপুর স্টেডিয়ামে প্রবাহ ক্লাব ৩-০ গোলে গাজীপুর বিপ্লব সংঘকে, ফেনী স্টেডিয়ামে সকার ক্লাব ৩-১ গোলে চাঁদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, নাটোর স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী ২-০ গোলে ঠাকুরগাঁও সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠিকে, খুলনা স্টেডিয়ামে টাউন ক্লাব ২-১ গোলে সাতক্ষীরা পিকে ইউনিয়ন ক্লাবকে এবং ফরিদপুর স্টেডিয়ামে জননী সেবা সংঘ ৪-২ গোলে ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জোনাল ফাইনালে উন্নীত হয়েছে।