২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলে জয়ের ধারায় দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়

প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্টে বৃহস্পতিবার গতবারের চ্যাম্পিয়ন দোলাইরপাড় উচ্চ বিদ্যালয় ১১-০ গোলে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে দুর্দান্তভাবে জয়ের ধারায় ফিরে এসেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

আগের ম্যাচে চ্যাম্পিয়নরা রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে হারে। বৃহস্পতিবারের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইমন মাহমুদ।

এই গ্রুপের অপর ম্যাচে সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় ৫-০ গোলে হারিয়েছে গভ: ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়কে।

বি গ্রুপের প্রথম খেলায় কামারপাড়া উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে হারায়। এই গ্রুপে খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।