বয়সভিত্তিক ও স্কুল টুর্নামেন্টের শিডিউল ঘোষণা করেছে বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্ট ও স্কুল টুর্নামেন্টের শিডিউল ঘোষণা করেছে।
শিডিউল অনুযায়ী ‘ইয়ং টাইগারস এলিট বিভাগীয় প্রতিযোগিতা’ নামে বিভাগীয় পর্যায়ে অনুর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ডিসেম্বরের শেষভাগে। এছাড়া অনুর্ধ্ব ১৫ টুর্নামেন্ট জানুয়ারির মাঝামাঝিতে এবং অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্ট ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে।
‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়ং টাইগারস জাতীয় স্কুল প্রতিযোগিতা’ নামে অনুর্ধ্ব ১৩ স্কুল টুর্নামেন্ট শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে এবং অনুর্ধ্ব ১৫ টুর্নামেন্ট ১৫ এপ্রিল ও অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্ট ২০ মে থেকে শুরু হবে।
