বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত ফ্রাঙ্কফোর্ট বইমেলা
আগামী বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ জার্মানি। জমকালো এ প্রতিযোগিতাকে সামনে রেখে ফ্রাঙ্কফোর্ট আন্তর্জাতিক বইমেলাও বর্ণাঢ্য রূপ ধারণ করছে।
বইমেলা প্রাঙ্গণে দুই হাজার বর্গ মিটার এলাকা জুড়ে ‘ফুটবল বিশ্ব’-এতে ফুটবল নিয়ে বিভিন্ন প্রকাশনা, সাহিত্যকর্ম, পত্র-পত্রিকা, ছবি প্রদশর্নী এবং ফ্যান এরিয়া থাকবে। ১৯-২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য পাঁচদিনের এই বইমেলায় ফুটবল নিয়ে প্রবন্ধ পাঠ ও রমরমা আলোচনাও অর্ন্তভূক্ত করা হয়েছে।
শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়া এবং জার্মান লেখকদের মধ্যে অনুষ্ঠিত হবে চিত্তাকর্ষক ফুটবল প্রতিযোগিতা। এছাড়াও বিভিন্ন প্রকাশকদের নিয়ে আয়োজন করা হবে প্রীতি ফুটবল ম্যাচ। উল্লেখ্য, এ বছরের বই মেলার অতিথি দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
