২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাকহামের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ তুলেছেন সানচেজ

রিয়েল মাদ্রিদের মিডফিল্ডার ডেভিড ব্যাকহাম ম্যাচে হেরে যাওয়ার পর প্রতিপক্ষের ফুটবলারকে আঘাত ও অপমানিত করে বলে অভিযোগ উঠেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 10:19 AM

Updated : 26 Apr 2022, 06:07 PM

এসপানিওলের সাথে রিয়েলের প্রিমেরা লিগা ম্যাচ ১-০ গোলে পরাজয়ের পর ব্যাকহাম উত্তেজিত হয়ে প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় সার্গিও সানচেজকে গালিগালাজ ও চড় মারে বলে অভিযোগ করেছেন সানচেজ নিজেই।

সানচেজ বলেন, ‘ম্যাচটি খুবই উত্তেজনাকর ছিল। ব্যাকহাম কর্ণার কিক নেওয়ার সময় আমি সাইডলাইন ধরে দাঁড়িয়ে ছিলাম। আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে গেলে ব্যাকহাম তা সহজে মেনে নিতে পারেনি। সে আমাকে গালিগালাজ শুরু করে। খেলা শেষে আমি ড্রেসিং রুমে আসলে ব্যাকহামও সেখানে এসে অপেক্ষা করতে থাকে। একপর্যায়ে আমাকে পুনরায় তির্যক ভাষায় আক্রমণ করতে থাকে এবং চড় মারে।’

এক সপ্তাহের ব্যবধানে রিয়েল মাদ্রিদ তিনটি ম্যাচে পরাজিত হয়। লা লিগা টুর্নামেন্টে তাদের সংগ্রহ মাত্র তিন পয়েন্ট এবং লীগে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ১৫তম।