টসে জিতে শ্রীলংকার ব্যাট করার সিদ্ধান্ত
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা।
প্রথম দিনে লাঞ্চ বিরতির আগে চার উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে স্বাগতিকরা।
সামারাভিরা ৩৬ এবং দিলশান ৩৪ রান নিয়ে ক্রিজে রয়েছেন। বাংলাদেশের পক্ষে সৈয়দ রাসেল এবং শাহাদাত হোসেন ২ টি করে উইকেট লাভ করেন।
