২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি সুপার সিরিজে অস্ট্রেলিয়া দলের নাম ঘোষণা

অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি সুপার সিরিজে বিশ্ব একাদশের সাথে তিনটি একদিনের এবং একটি ছয় দিনের টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলের নাম ঘোষণা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 12:34 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

অ্যাসেজ সিরিজে খারাপ করার জন্য টেস্ট দল থেকে বাদ পড়েছেন জ্যাসন গিলেস্পি, মাইকেল ক্যাচপ্রোভিচ ও দমিয়েন মার্টিন। এক বছর আগে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত শেন ওয়াটসন আবারও টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।

একদিনের ক্রিকেট দল থেকে জেসন গিলেস্পি এবং ক্যাচপ্রোভিচসহ ওপেনিং ব্যাটসম্যান ম্যাথিউ হেডেন আবারও ছিটকে পড়েছেন।

অ্যাসেজ সিরিজে নৈপুণ্যতা প্রর্দশনের জন্য অস্ট্রেলিয়ার দলে জায়গা করে নিয়েছেন শন টেইট, নাথান ব্রাকেন এবং অল রাউন্ডার জেমস হোপস।

টেস্ট দল: রিকি পন্টিং (অধিনায়ক), এডাম গিলক্রিস্ট, মাইকেল ক্লার্ক, ম্যাথিউ হেডেন, ব্রাড হজ, সাইমন ক্যাটিচ, জাস্টিন ল্যাঙ্গার, ব্রেট লি, স্টুয়ার্ট ম্যাকগিল, গ্লিন ম্যাকগ্রাথ, শন টেইট, শেন ওর্য়ান, শেন ওয়াটসন।

ওডিআই দল: রিকি পন্টিং (অধিনায়ক), এডাম গিলক্রিস্ট (সহ-অধিনায়ক), নাথান ব্রেকেন, মাইকেল ক্লার্ক, ব্রাড হগ, জেমস হোপস, মাইকেল হোসে, সাইমন ক্যাটিচ, ব্রেট লি, দেমিয়েন মার্টিন, গ্লিন ম্যাকগ্রাঁ, এন্ড্রো সাইমন্ডস, মন টেইট, শেন ওয়াটসন।