কমনওয়েলথ গেমস উন্নয়নে যৌথভাবে কাজ করবে ভারত ও অস্ট্রেলিয়া
মেলবোর্ণে ২০০৬ সালে এবং দিল্লিতে ২০১০ সালে আয়োজিত কমনওয়েলথ গেমস-এর উন্নতি এবং পর্যটকদের আর্কষণ বাড়ানোর জন্য ভারত ও অস্ট্রেলিয়া যৌথভাবে কাজ করতে রাজি হয়েছে।
পর্যটনের ওপর যৌথ ওর্য়াকিং গ্রুপের বৈঠকে সোমবার তারা অতি শীঘ্রই ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্বান্ত নেয়। পর্যটন এবং ভ্রমণের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সাধনের জন্য দু’পক্ষের মন্ত্রীসভায় এ বিষয়ে যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে।
মেলবোর্ণ কমনওয়েলথ গেমসকে সামনে রেখে অস্ট্রেলিয়া-ভারত ট্যুরিজম বিজনেস ফোরাম গঠনে রাজী হয়েছে অস্ট্রেলিয়া।
