২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবলের জোনাল ফাইনালে চট্টগ্রাম মোহামেডান

নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগে সোমবার রাঙ্গামাটি স্টেডিয়ামে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে বান্দরবান ঠিকাদার কল্যান সমিতিকে হারিয়ে জোনাল ফাইনালে উঠে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2005, 08:07 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

এছাড়া একইদিন পঞ্চগড় মোহামেডান স্পোর্টিং ক্লাব, বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ পুলিশ, নওগাঁর প্রবাহ সংসদ এবং মাগুরার জননী সেবা সংঘ নিজ নিজ খেলায় জয়ী হয়ে জোনাল সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে।

রাঙ্গামাটি স্টেডিয়ামে চট্টগ্রাম মোহামেডান ও বান্দরবান ঠিকাদার কল্যান সমিতির মধ্যেকার খেলাটি নির্ধারিত সময়ে গোলশুন্যভাবে শেষ হলে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়।

নাটোর স্টেডিয়ামে পঞ্চগড় মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারিয়েছে নাটোর রেনেসাঁ স্পোর্টিং ক্লাবকে।

খুলনা স্টেডিয়ামে বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে বাগেরহাট উন্মোচন ক্লাবকে, ফেনী স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ২-০ গোলে নারায়ণগঞ্জের শুকতারা যুব সংসদকে, ফরিদপুর স্টেডিয়ামে মাগুরা জননী সেবা সংঘ টাইব্রেকারে ৭-৬ গোলে যশোরের আজাদ স্পোর্টিং ক্লাবকে, জামালপুর স্টেডিয়ামে নওগাঁ প্রবাহ সংসদ এক গোলে ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জোনাল সেমিতে উঠেছে।