শেখ রাসেল অনুর্ধ্ব ১৪ ফুটবলে জয় পেয়েছে হাজারীবাগ ও মতিঝিল থানা
শেখ রাসেল অনুর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে হাজারীবাগ থানা।
রোববার ধানমন্ডি ক্লাব মাঠে হাজারীবাগ থানা ২-০ গোলে হারিয়েছে পল্লবী থানাকে।
বিজয়ী দলের জাহিদ হাসান বাবু ও জুম্মন একটি করে গোল করেন। বাবু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
দিনের অপর ম্যাচে মতিঝিল থানা একই ব্যবধানে হারিয়েছে রমনা থানাকে। মতিঝিল থানা দলের সোহেল একাই দুই গোল করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের জামাল।
