২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবলে দারুল ইহসানের জালে স্ট্যামফোর্ডের একডজন গোল

বর্তমান চ্যাম্পিয়ন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বিশাল জয়ের মাধ্যমে দ্বিতীয় স্ট্যামফোর্ড আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

রোববার বানানী আর্মি স্টেডিয়ামে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ১২-০ গোলে বিধ্বস্ত করে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়।

বিজয়ী দলের মারুফ ও আমিনুল ইসলাম হ্যাটট্রিক করেন।

এর আগে শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন টুর্নামেন্টের উদ্বোধন করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহন করছে।