বিসিবির আট উপ-কমিটি ঘোষণা
ভাইস প্রেসিডেন্ট আজিজ আল কায়সারকে বাদ রেখেই বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল বোর্ড আটটি উপ-কমিটি ঘোষণা করেছে।
সাম্প্রতিক নির্বাচনে সর্ব্বোচ্চ ভোট পাওয়া কায়সার সাবেক কমিটির বিপনন বিভাগের প্রধান ছিলেন।
বৃহষ্পতিবার ঘোষিত আটটি কমিটির প্রধানরা হলেন, আহমেদ ইকবাল হোসেন, খন্দকার জামিলউদ্দিন , মাহবুব আনাম, রিয়াজউদ্দিন, আল মামুন, আফজালুর রহমান সিনহা, শাহ নুরুল কবির শাহীন, কাজী উষা মিশু। এছাড়াও নুরুল কবির শাহিনকে আহবায়ক এবং মাহবুব আনামকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট বিসিবির বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে।
