২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ক্রিকেট উন্নয়নে বেজিংয়ে এসিসি’র কোচিং টিম

চীনের ক্রিকেট উন্নয়নে এবং চীনকে একটি ক্রিকেট জাতি হিসেবে গড়ে তুলতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বেজিংয়ে একটি কোচিং টিম পাঠিয়েছে। বৃহস্পতিবার এসিসি’র এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এসিসি’র ক্রীড়া উন্নয়ন উপদেষ্টা এবং ক্রিকেট অস্ট্রেলিয়া কর্মকর্তা রামেশ রত্ননায়েক এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। দলটি সাংহাই এবং বেজিংয়ের প্রায় ৩০ জন কোচকে প্রশিক্ষন দিচ্ছেন। এদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দলের কোচ হিসেবে কাজ করছেন।

আগামী দু’এক বছরে চীন একদিনের ক্রিকেটে অংশ নেবে বলে আশা করছে এসিসি।

এসিসি’র নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক বলেন, কোন একটি জাতির ক্রিকেট উন্নয়ন একটি দীর্ঘ সময়ের ব্যাপার। একদিনে তা সম্ভব নয়। কিন্তু নিজেদের ক্রিকেট উন্নয়নে চীন এখন প্রস্তুত।

তিনি বলেন, চীনও হয়তো একসময় বিশ্বকাপে খেলবে। আপাতত তারা এশিয়ান গেমসে খেলতে চায়। অস্ট্রেলিয়ার ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা রোস টার্নার বলেন, চীনে ক্রিকেট একদমই নতুন। তাই এখানে ক্রিকেটের মূল ভিত্তি গড়তে এসিসি সাহায্য করবে।

ছয়দিনব্যাপী এ প্রশিক্ষনে ক্রিকেটের আইনকানুনসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান দেয়া হবে।