জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হবে শুক্রবার
এশিয়ান কাপ ফুটবলকে সামনে রেখে শুক্রবার থেকে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের মাসব্যাপী আবাসিক অনুশীলন শিবির।
জাতীয় দলের আর্জেন্টিনার কোচ ক্রুসিয়ানির তত্ত্বাবধানে অনুশীলন চলবে।
নির্বাচিত ২৮ ফুটবলারকে বৃহস্পতিবার বিকেল তিনটায় ফুটবল ফেডারেশনে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
এশিয়ান কাপ ফুটবলের প্রাক বাছাই পর্বে বাংলাদেশ ১১ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে এবং দু’দলের মধ্যে অ্যাওয়ে ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।
নির্বাচিত খেলোয়াড়রা হলেন-
গোলরক্ষক-আমিনুল হক (মুক্তিযোদ্ধা), বিপ্লব ভট্টাচার্য (মোহামেডান), আতিকুল ইসলাম তারেক (ব্রাদার্স), এম শাকিল (আরামবাগ)।
ডিফেন্ডার-ফয়সাল আহমেদ (ফরাশগঞ্জ), সুজন (ব্রাদার্স), পারভেজ বাবু (ব্রাদার্স), মহিউদ্দিন ইবনে সিরাজী (ব্রাদার্স), রাজনী কান্ত বর্মন (মুক্তিযোদ্ধা), ফিরোজ মাহমুদ টিটু (মুক্তিযোদ্ধা), নজরুল ইসলাম (মোহামেডান), ওয়ালী ফয়সাল (আবাহনী)।
মিডফিল্ডার-আরিফ খান জয় (আবাহনী), আরমান আজিজি (মোহামেডান), আরমান মিয়া (মুক্তিযোদ্ধা), জাহেদ পারভেজ (আবাহনী), মতিউর মুন্না (মোহামেডান), আবুল হোসেন (ব্রাদার্স), ফয়সাল মাহমুদ (মোহামেডান), মেহেদী হাসান উজ্জ্বল (আবাহনী), হাসান আল মামুন (মুক্তিযোদ্ধা), আসাদুর রহমান আসাদ (মোহামেডান)।
স্ট্রাইকার-আলফাজ আহমেদ (মোহামেডান), আরিফুল কবির ফরহাদ (আবাহনী), শাহাজুদ্দিন টিপু (আবাহনী), রোকনুজ্জামান কাঞ্চন (মুক্তিযোদ্ধা), জাহিদ হাসান এমিলি (ব্রাদার্স) এবং তপু (ব্রাদার্স)।
