২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জুডো চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে বৃহস্পতিবার

দুই দিন ব্যাপী এক্সিম ব্যাংক ২৬ তম জাতীয় জুডো চ্যাম্পিয়নশীপ বৃহস্পতিবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে শুরু হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

টুর্নামেন্টের ১০টি ওজনশ্রেনীতে ২৭টি দলের ১৪২ জন পুরুষ ও ৮১ জন মহিলা জুডোকা অংশগ্রহন করবেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক এবং বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল এম আকবর আখতার টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে-বাংলাদেশ সেনাবাহিনী, বিডিআর, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ভিডিপি, পিডব্লিউডি, ঢাকা বিশ্ববিদ্যালয়, পানি উন্নয়ন বোর্ড, ঢাকা, বরগুনা, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, যশোর, যশোর শিক্ষা বোর্ড, নীলফামারী, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ভোলা, খুলনা, নড়াইল, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ।