২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ইনিংস পরাজয় বাঁচাতে ব্যর্থ হয়েছে

শ্রীলঙ্কার সাথে প্রথম টেস্টের তৃতীয় দিন মধ্যাহৃভোজের বিরতির আগেই বাংলাদেশ বিস্ময়করভাবে ৭টি উইকেট হারিয়ে প্যাভেলিয়নে ফিরে আসলো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 01:22 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ইনিংস পরাজয় ঠেকাতে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারলো না। টেস্ট ক্রিকেটে এটাই ছিল বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

আগের দিনের তিন উইকেট হারিয়ে ৩৬ রান নিয়ে খেলতে নেমে সফরকারী বাংলাদেশ দল এক ঘন্টার মধ্যে ৭টি উইকেট জমা দিয়ে নীরবে লজ্জাজনকভাবে এক ইনিংস ও ৯৬ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরন করে নেয়।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস মাত্র ৮৬ রানে গুটিয়ে যায়। মুত্তিয়া মুরলীধরণ ১৮ রানে ৬টি উইকেট দখল করেন। আগের দিনের দুই উইকেট লাভের পর মুরলিধরন তৃতীয় দিন সকালে বল হাতে নিয়েই তুষার ইমরান (৩), আফতাব আহমেদ (৮) এবং মোহাম্মদ রফিকের উইকেট দ্রুত তুলে নেন। তার অফ ব্রেক নিচু বলে ইমরান বোল্ড হন, দোসরা বলে স্লিপে ধরা পড়েন আফতাব এবং শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে ধরেন রফিক।

পেস বোলার লাসিথ মালিঙ্গা ইর্য়কার বল দিয়ে খালেদ মাসুদ (১৫) এবং সৈয়দ রাসেলের (১) উইকেট লাভ করেন। তার বোলিং সাফল্য ছয় ওভারে ৩-৩২। মুরলী পরে বাংলাদেশের ইংনিস আর এগুতে দেয়নি। তার বলেই এনামুল হক জুনিয়র স্টাম্পড হন।

টেস্ট ক্রিকেটে এ নিয়ে ৪৭বার তিনি পাঁচ উইকেট লাভ করলেন। এতে তারই বিশ্ব রেকর্ডটি আরও সমৃদ্ধ হলো।

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৮৮ রানে অল আউট হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা ৯ উইকেটে ৩৭০ রান করে ইনিংস ঘোষণা করে। শ্রীলঙ্কার ১৮২ রানের লিড নেওয়ার জবাব দিতে গিয়ে বাংলাদেশ অভাবনীয় ব্যাটিং বিপর্যয়ে পড়ে এবং শ্রীলঙ্কার বিপক্ষে আবারও সহজ আত্মসর্মপন করে।

বাংলাদেশ ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে ৩৯টি টেস্টের মধ্যে ২৩টিতেই ইনিংস পরাজিত হয়। আগামী সোমবার কলম্বোতে শ্রীল্কংার সাথে দ্বিতীয় এবং চূড়ান্ত টেস্টে অংশ নিবে বাংলাদেশ।