২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেপসি ডিআরইউ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে বুধবার

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হচ্ছে পেপসি ডিআরইউ আন্তঃ হাউস সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্যায়ের খেলা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

কোয়ার্টার ফাইনালের প্রথম দিন ডেইলী স্টার, দৈনিক সমকাল, দৈনিক ইনকিলাব ও দৈনিক আজকের কাগজ যথাক্রমে দৈনিক নয়া দিগন্ত, দৈনিক আমার দেশ, দৈনিক জনকন্ঠ এবং এনটিভি’র বিরুদ্ধে খেলবে।

এদিকে টুর্নামেন্টে মঙ্গলবার দৈনিক জনকন্ঠ পাঁচ উইকেটে দৈনিক মানবজমিনকে, আমার দেশ একই ব্যবধানে আবাসকে, নয়া দিগন্ত পাঁচ উইকেটে নিউ এজকে এবং সমকাল ১৭ রানে ভোরের কাগজকে, ডেইলী স্টার পাঁচ উইকেটে দৈনিক সংগ্রামকে এবং আজকের কাগজ ৪৪ রানে হারায় বিডিনিউজকে।