২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং হাতে বাংলাদেশ

শ্রীলঙ্কা টসে জিতে সোমবার বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠায়। গত জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজকে ২-০-তে হারানো শ্রীলঙ্কা দলে মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 12:42 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

অলরাউন্ডার গায়েন উইজেকনের জায়গায় দলে স্থান পেয়েছেন পেস বোলার দিলহারা ফার্নান্দো।

বাংলাদেশ দলের স্ট্রাইক বোলার মাশরাফি মর্তজার কাঁধে আঘাত এবং অল রাউন্ডার তাপস বৈশ্যের অ্যংকেল ইনজুরির কারণে দেশে ফিরে আসায় তাদের জায়গায় নাম লিখিয়েছেন টেস্টে প্রথম অভিষিক্ত ফাস্ট বোলার সৈয়দ রাসেল এবং ১৯ বছর বয়ষ্ক পেস বোলার শাহাদাৎ হোসেন।

বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এবার দুটি টেস্ট খেলবে। এরআগে তিনটি টেস্টে বাংলাদেশের শোচনীয় পরাজয় ঘটেছিল।