২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনের মুকুট ফেদেরারের মাথায়

রজার ফেদেরার আবারও ইউএস ওপেনের শিরোপা জয় করেছেন। রোববারের ফাইনালে ওল্ড ম্যান আন্দ্রে আগাসিকে পরাজিত করে তিনি শিরোপা জয় করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 09:48 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

শীর্ষ বাছাই ফেদেরার ৬-৩, ২-৬ ৭-৬ (৭-১) ৬-১ এ আগাসিকে হারিয়ে ক্যারিয়ারের ৬ষ্ঠ গ্রান্ড স্ল্যাম জয় করেন।

তিন নং সেটে ফেদেরারকে ব্যাপক সমস্যায় ফেলেন আগাসি কিন্তু অল্পক্ষণের মধ্যে তিনি আবারও নিজের ছন্দে ফিরে আসেন।

জয়ের পর ফেদেরার বলেন, এটা আমার ক্যারিয়ারের বিশেষ গ্রান্ড স্ল্যাম শিরোপা এবং আন্দ্রের বিরুদ্ধে ফাইনালটি ছিল স্বপ্নের ফাইনাল।

তিনি বলেন, আমি আমার সেরা খেলাটা খেলেছি। আমি জানি না , কিভাবে আমি পারলাম।

আগাসি ফেদেরারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটা একটা কঠিন পথ কিন্তু সে আজ সত্যিই খুব ভাল খেলেছে।