২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনের স্বপ্নের ফাইনালে ফেদেরার-আগাসি মুখোমুখি

নিজ নিজ সেমিফাইনাল জয় করে ইউএস ওপেনের স্বপ্নের ফাইনালে মুখোমুখি হচ্ছেন রজার ফেদেরার ও আন্দ্রে আগাসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 11:15 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

অস্ট্রেলিয়ার লেইটন হিউইটকে ৬-৩, ৭-৬ (৭/০), ৪-৬, ৬-৩ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।

ওদিকে ৩৫ বছর বয়সী আন্দ্রে আগাসি ১৩ বছরের জুনিয়র প্রতিদ্বন্দ্বী রবি জিনিপ্রিকে ৬-৪, ৫-৭, ৬-৩, ৪-৬, ৬-৩ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন।

২০টি ইউএস ওপেন খেলে ১৯৯৪ ও ১৯৯৯ সালে টাইটেল জয়ের পর আগাসি তৃতীয়বারের মত টাইটেল জয়ের স্বপ্ন দেখছেন।

ছয় ম্যাচের মধ্যে প্রথমবারের মত ফেদেরারের বিরুদ্ধে হিউইট পরাজিত হলেন। ম্যাচ শেষে হিউইটকে দেখে মনে হয় একরাশ হতাশা তাকে ভর করেছে।

এ ম্যাচটি ছিল ফেদেরারের ৭০তম ম্যাচ। এ বছরের জানুয়ারিতে তিনি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে মারাত সাফিনের কাছে পরাজিত হন।