ইউএস ওপেন জিতে ক্লিস্টার্সের প্রথম গ্রান্ডস্ল্যাম জয়
ইউএস ওপেনে মহিলাদের এককে বেলজিয়ামের কিম ক্লিস্টার্স ফরাসি মেরি পিয়ার্সকে ৬-৩, ৬-১ সেটে হারিয়ে প্রথম গ্রান্ডস্ল্যাম জয় করেছেন।
এর আগে তিনি চারটি গ্রান্ডস্ল্যামে ফাইনালে উঠেও জিততে পারেননি। পিয়ার্সকে হারাতে তিনি সময় নেন ৬৫ মিনিট।
এ বছরেই কিল্স্টার্স আরও ছয়টি টাইটেল জিতেছেন।
ক্লিস্টার্স প্রথম থেকেই বেশ স্বাচ্ছন্দে খেলতে থাকেন। পিয়ার্স ইনজুরি নিয়ে খেলেন। যে কারণে প্রথম থেকেই তিনি ছিলেন কোণঠাসা।
ইনজুরির কারণে এক পর্যায়ে পিয়ার্স কোর্ট ত্যাগ করে আবারও ফিরে আসার পর অবস্থার কোনও পরিবর্তন হয়নি। ক্লিস্টার্সের চমৎকার নৈপূন্যের কাছে ম্লান হয়ে যান পিয়ার্স।
এ জয়ের ফলে ক্লিস্টার্স এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের চেক গ্রহণ করলেন।
