শেখ রাসেল অনুর্ধ্ব-১৪ ফুটবলে জয় পেয়েছে শ্যামপুর থানা
শেখ রাসেল অনুর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টে শনিবার জয় পেয়েছে শ্যামপুর থানা।
ধানমন্ডি ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় শ্যামপুর থানা ২-১ গোলে হারিয়েছে কোতয়ালী থানাকে।
বিজয়ী দলের দিপক ও অপু একটি করে গোল করেন। কোতয়ালী থানা দলের ফয়সাল একটি গোল পরিশোধ করেন।
সুত্রাপুর থানা এবং পল্লবী থানার মধ্যেকার দিনের অপর খেলাটি ১-১ গোলে ড্র হয়। সুত্রাপুরের আব্দুল্লাহ ও পল্লবীর শরিফ একটি করে গোল করেন।
