শেষ অ্যাশেজ টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাগড়া
অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিনটি বৃষ্টি মাথায় করে শুরু করেছে অস্ট্রেলিয়া।
আগের দিনে বিনা উইকেটে ১১২ রান নিয়ে অসিদের সাজঘরেই বসে থাকতে হয় বৃষ্টির কারণে। যদিওবা খেলা শুরু হয় তারপরও ৩৫ মিনিট পর আবার বাগড়া দেয় বৃষ্টি।
দলীয় ১৩৮ রানে বৃষ্টি যখন দ্বিতীয়বারেরমত বাধ সাধে তার মধ্যে ওপেনার ম্যাথু হেইডেন এবং জাস্টিন ল্যাঙ্গার দুজনই একবার করে লাইফ পান। প্রথমবার ব্যক্তিগত ৪১ রানে হগার্ডের বলে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন থেকে বেঁচে যান হেইডেন। পরে নিজের ২২তম টেস্ট সেঞ্চুরি থেকে যখন মাত্র ১৪ রান দুরে দাঁড়িয়ে তখন আবারও হগার্ডের জোরালো এলবিডব্লিউয়ের আবেদন, কিন্তু এ যাত্রা পার পেয়ে যান আরেক ওপেনার ল্যাঙ্গার।
