২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৩৭৩, অস্ট্রেলিয়া ১৯/০

অ্যাশেজ সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে টেলএন্ডারদের নৈপুণ্যে ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ৩৭৩ রান করেছে। জবাবে লাঞ্চ ব্রেকের আগ পর্যন্ত অস্ট্রেলিয়া কোন উইকেট না হারিয়ে ১৯ রান করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ল্যাঙ্গার ১৬ এবং হেইডেন দুই রান নিয়ে ক্রিজে রয়েছেন।

এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৩ রানে। আগের দিনের ৩১৯ রান থেকে দলকে এগিয়ে নিয়ে যান শেষের সারির ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনে তাদের পথম উইকেট পড়ে ৩২৫ রানে। এরপর জাইলস এবং হার্মিনসন দলের হাল ধরেন। ইংল্যান্ডের নবম উইকেট পড়ে ৩৪৫ রানে। এরপর ৩৭৩ পর্যন্ত টেনে নিয়ে যান হগার্ড এবং হার্মিসন।

ইংল্যান্ডের পক্ষে সর্ব্বোচ্চ রান করেন অস্ট্রাস। তিনি ১২৯ রান করেন। এছাড়া টেরেসকোথিক ৪৩ এবং ফ্লিনটফ ৭২ রান করেন।