২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে এশিয়ান রেফারির মর্যাদা নিয়ে সঙ্কট

ফুটবলে এশিয়ার রেফারির মান নিয়ে এমনিতেই প্রচন্ড বিতর্ক রয়েছে। তারমধ্যে ২০০৬ সালের বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে উজবেকিস্তানের সাথে বাহরাইনের ম্যাচটি পরিচালনায় ত্রুটিপূর্ণ হওয়ায় সে বিতর্ককে আরও উসকে দিয়েছে। ফিফা শেষমেষ ম্যাচটি পরিত্যক্ত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 12:40 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

জাপানী রেফারি তোসিমিতসো ইওশিদা উজবেকিস্তানের একটি পেনাল্টি এবং বাহরাইনের একটি নিশ্চিত ফ্রি কিক দেননি। উজবেকিস্তান ১-০-তে জয়লাভ করলেও ফিফা ম্যাচটি বাতিল করে ৮ অক্টোবর পুননির্ধারন করেছে। ফিরতি ম্যাচ চারদিন পর বাহরাইনে অনুষ্ঠিত হবে।

ফিফা-র সিদ্বান্তে অসন্তোষ প্রকাশ করে উজবেকিস্তান ফুটবল ফেডারেশনের মুখপাত্র সানজার রিজায়েভ বলেন, ‘আমরা ১-০-তে ম্যাচ জিতেছি এবং একটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছি এরপরেও রায় আমাদের পক্ষে না আসায় আমরা হতাশ।’

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবোরো কায়াবুচি রেফারি ইওসিদার সমালোচনা না করেও এই অনাকাঙ্খিত ভুলের জন্য উজবেকিস্তান ও বাহরাইন উভয় দেশের কাছে ক্ষমা চেয়েছেন।

এশিয়ায় ত্রুটিপূর্ণ রেফারিংয়ের ঘটনা নতুন নয়। প্রায় সময়েই এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এবং খেলার ফলাফল গ্রহণযোগ্যতা হারায়। গত বছর এশিয়ান কাপ টুর্নামেন্ট সঠিক রেফারিংয়ের অভাবে বাধাগ্রস্ত হয় এবং চীনের অভ্যন্তরীন লীগ রেফারিদের দুর্নীতির জন্য বন্ধ হয়ে যায়।

এশিয়ান ফুটবল কনফেডারেশন এ সমস্যা দূরীকরণের আশ্বাস দিয়েছে ঠিকই কিন্ত জয় হাতছাড়া হয়ে যাওয়ায় উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আতংকে ভুগছে।