ইনজুরি সমস্যায় তিন সপ্তাহ মাঠের বাহিরে থাকবেন জিদানে
ফ্রান্সের ফুটবল তারকা রিয়েল মাদ্রিদের জিনেদিন জিদানে ডাবলিনে আয়ারল্যান্ডের সাথে বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে খেলতে গিয়ে গ্রোয়েন ইনজুরিতে আক্রান্ত হন।
সেজন্য কমপক্ষে তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।
১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালে ফ্রান্সের ইউরো কাপ জেতার মহানায়ক জিদানে প্রাথমিকভাবে ফ্রান্সের জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেও এক মাস আগে তিনি আবার ২০০৬ সালের বিশ্বকাপের জন্য দলে ফিরে আসেন। আয়ারল্যান্ডের সাথে ১-০-তে জয়লাভের পর ফ্রান্স দলের জার্মান যাওয়া সহজ হয়ে ওঠে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
