অস্ট্রেলিয়াই সুবিধাজনক অবস্থায় আছে: ওয়ার্ন
ওভালে পঞ্চম টেস্টের প্রথমদিন শেষে অস্ট্রেলিয়াই ভাল অবস্থানে আছে বলে মনে করেন শেন ওর্য়ান।
ইংল্যান্ড ৭ উইকেটের বিনিময়ে ৩১৯ রান করেন। ওর্য়ান ১১৮ রানের বিনিময়ে ৫টি উইকেট পান।
ওর্য়ান বলেন, দ্বিতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে ফেলতে হবে। ম্যাথিউ হোগার্ড
এবং জোনস বিপদজনক হয়ে ওঠতে যেন না পারে সেজন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। আমরা এখন এগিয়ে আছি। শেষের এক ঘন্টায় অস্ট্রেলিয়ার অনুকূলে চলে আসে ইনিংসটি।
ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান এন্ড্রু স্ট্রাস-এর সেঞ্চুরির প্রশংসা করলেও ওর্য়ান বলেন ভাগ্য তার সহায় ছিল বলেই তা সম্ভব হয়েছে। এছাড়া রিকি পন্টিং-এর টসে হারা ও বল হাতে নামায় তার জন্য সহায়ক হয়েছে।
