২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ শিরোপা গ্রহণে মোহামেডানের অস্বীকৃতি

প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে শুক্রবার শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

লিগের অঘোষিত এই ফাইনালে জিতলে মোহামেডান স্পোর্টিং ক্লাব শিরোপা গ্রহন করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

পাতানো ম্যাচের অভিযোগ তদন্তে গঠিত তদন্ত কমিটির প্রদত্ত রিপোর্টের প্রতিবাদে মোহামেডান এই সিদ্ধান্ত নিয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি আবাহনী লিমিটেড এবং শেখ রাসেল ক্রীড়া চক্র তদন্ত কমিটির রিপোর্টকে পরিকল্পিত বলে তা প্রত্যাখ্যান করেছে।

শুধু মোহামেডানই নয়, আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্রও শিরোপা নিতে অস্বীকার করেছে। ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে বৃহস্পতিবার তিন ক্লাবের পক্ষ থেকে একটি চিঠি প্রেরণ করা হয়েছে। এতে তদন্ত কমিটির রিপোর্ট প্রত্যাখ্যান করা হয়েছে।

চিঠিতে তিন ক্লাবের পক্ষ থেকে পাতানো ম্যাচ তদন্তে সরকারি গোয়েন্দা সংস্থা কৃর্তক আরেকটি তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়।

চিঠিতে আরও বলা হয়, তিন ক্লাব দেশের ফুটবলের স্বার্থে চলতি লিগে অংশগ্রহন করেছে, কিন্তু ফুটবল ফেডারেশন পাতানো ম্যাচের বিষয়টি গুরুত্ব সহকারে না নিলে তারা কোন শিরোপা গ্রহন করবে না।