ইনজুরি আক্রান্ত মাশরাফির পরিবর্তে খেলবেন তালহা জুবায়ের
শ্রীলংকা সফররত বাংলাদেশ দলের ইনজুরি আক্রান্ত পেসার মাশরাফি বিন মুর্তজার পরিবর্তে তালহা জুবায়ের দলে যোগ দিতে যাচ্ছেন।
জাতীয় দলের ট্যুর ম্যানেজমেন্ট কমিটি মাশরাফিকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় দলের ফিজিও পল ক্লোজ জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে ওঠতে মাশরাফির ছয় থেকে বারো সপ্তাহ সময় লাগবে এবং আশা করা যাচ্ছে এ সময়ের মধ্যেই মাশরাফি ইনজুরি থেকে সেরে ওঠবেন।
পেসার তালহা জুবায়ের শুক্রবার বিকেলে শ্রীলংকার উদ্দেশ্যে রওনা হবেন।
